বেআইনি মদ ভর্তি বিহারগামী ট্রাক হাতে এলো শিলিগুড়ি আবগারি দপ্তরের
দি নিউজ লায়ন ; বিহার নির্বাচনের মাঝে নামি দামি ব্যান্ডের বেআইনি মদ ভর্তি বিহারগামী ট্রাক হাতে এলো শিলিগুড়ি আবগারি দপ্তরের। পরিচিত গো খাদ্য ভুট্টা দানার মকইয়ের নাম করে বেআইনি ট্রাক ভর্তি ৫৫০-৬০০ বাক্স রঙিন সুরা পাচার হচ্ছিলো বিহারে। শিলিগুড়িকে করিডর বানিয়ে নকশালবাড়ি মাটিগাড়া সীমান্ত হয়ে ভিন রাজ্য বিহারে নির্বাচনের মাসে রমরমিয়ে উঠেছে পাচার চক্র।
মদ নিষিদ্ধ রাজ্যে পৌঁছে দেওয়া হচ্ছে দেদার মদ। নিবার্চনে মদের ফোয়ারা চলছে তেমন আশঙ্কাই ব্যক্ত করা হচ্ছে। শনিবার গোপন সূত্রে সে খবর পৌছায় শিলিগুড়ি আবগারি দপ্তরের কাছে।
এদিন ভোররাতে শিলিগুড়ি আবগারি দপ্তরের বাগডোগড়া ফাঁড়ির অভিযানে মাটিগাড়ার কাছে নামি ব্র্যান্ডের বেআইনি মদ ভর্তি ১২চাকার রাজস্থান নাম্বারের ট্রাকটিকে হাতেনাতে পাকড়াও করা হয়।ট্রাক খালাসীকে সুনীল কামতি বিহারের বাসিন্দাকে গ্রেপ্তার করে আবগারি দপ্তর। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে ওই ট্রাকটি অরুনাচল প্রদেশ থেকে এসেছিল।
ওই বিপুল পরিমান কয়েকশো বাক্স বেআইনি মদ বিহারে পাচারের কথা হয়েছিল বলে স্বীকার করেছে আটক খালাসি। অরুনাচলপ্রদেশ থেকে এই বেআইনি মদ এনেছিল তারা। তবে ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আবগারি দপ্তরের বাগডোগড়া বিভাগীয় ওসি সুভাষ হালদার জানান এর আগেও চলতি মাসে মাটিগাড়া থেকে বিপুল পরিমান ট্রাক ভর্তি বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়।
যা পার্শ্ববর্তী বিহার রাজ্যে পাচারের উদ্দেশ্য ছিল। ফের একইভাবে বিহারগামী ট্রাককে আটক করা হয় এদিন। শিলিগুড়িকে চিকেন নেক করে বিহারের রমরমিয়ে বেআইনি মদ পাচারের ছক কষছে দুষ্কৃতীরা।
বিভিন্ন খাদ্যসামগ্রীর নাম ব্যবহার করে ট্রাক ভর্তি বেআইনি মদের পাচারকার্য চালানো হচ্ছে, আবগারি দপ্তরের পাশাপাশি শিলিগুড়ি পুলিশও লাগাতার অভিযান চালাচ্ছে। এদিন রাজস্থান নম্বরের গাড়ি সমেত কোটি টাকার মদ বাজেয়াপ্ত হয়েছে।

Post a Comment